গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ মালদা-ফারাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়কের পাগলা ব্রীজ এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ ছয় জনের একটি ডাকাত দলকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, তারা সংখ্যায় ১০ থেকে ১২ জন ছিল। বাকিরা পালিয়ে গেলেও ছয় জনকে পুলিশ ধরতে সক্ষম হয়। ধৃতদের নাম কয়েস আলি(৩২), আমিরুল সেখ(৪৮), বালুয়াচরা জালালপুর, এব্রাহিম সেখ(২৭) নয়াবসতি নওদা যদুপুর, মুস্তাক মিয়া(২৭) সিলামপুর, উজল সেখ(৪৭), সামিম সেখ(২১) গয়েশবাড়ি। ধৃতদের প্রত্যেকের বাড়ি কালিয়াচক থানার বিভিন্ন এলাকায়। তাদের কাছ থেকে একটি পাইপ গান, দুই রাউন্ড কার্তুজ, দুটি হাঁসুয়া এবং একটি লোহার রড। তারা এদিন মালদা-ফারাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়কের পাগলা ব্রীজ এলাকায় বাসে ডাকাতি করার উদ্দেশ্যে জোর হয়েছিল বলে পুলিশ তদন্তে জানা গিয়েছে।
মালদা